ডেস্ক রিপোর্ট: ড. শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সদস্য (সিনিয়র সচিব) হিসেবে অবেসর নিয়েছেন গত ৩০ জুন। অর্থনীতিতে একুশে পদক পাওয়া এই অর্থনীতিবিদ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ড. শামসুল আলম নিজেই একাধিক গণমাধ্যমকে প্রতিমন্ত্রী পদে তার নিয়োগের কথা নিশ্চিত করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি সূচারুরূপে পালন করেছি। তিনি আমাকে নতুন যে দায়িত্ব দিচ্ছেন, তার বিশ্বাস ও আস্থা রেখে সেই দায়িত্বও আমি শতভাগ পালন করার বিষয়ে আশাবাদী। প্রতিমন্ত্রী হিসেবে আমার প্রধান কাজ হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরি করেছেন। ২০০৯ সালের ১ জুলাই তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ দেওয়া হয়।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
সব মন্তব্য
No Comments