স্টাফ রিপোর্টার: কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাইতুল মামুর জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার আর্থিক অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম।
একইসাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বাদ জুম্মা একই মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এসময় ডা. রফিক উপস্থিত মুসল্লিদের কাছে বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যর জন্য দোয়া কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন ডা. এস এম শহীদুল হাসান বাবু, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. শরিফুল ইসলাম, ডা. তারিক আব্দুল্লাহ পিয়াল, ডা.বেলাল হোসেন নাজিম, ডা. আতিক, ডা. নিশাত, ডা. পিয়াস, ডা. মমি, ডা. সাব্বির, ঈশিকসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাঃ রফিকূল ইসলামের তত্ত্বাবধানে গত ২৭ ও ২৮ নভেম্বর ২ দিন ব্যাপি মেডিকেল ক্যাম্প করা হয় যাতে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন প্রায় ৩ হাজার মানুষ।মেডিকেল ক্যাম্প চলাকালীন গত ২৮ নভেম্বর বাদ জুম্মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া আয়োজন করা হয় বাইতুল মামুর জামে মসজিদে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা তৎক্ষনাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হলে তিনি মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments