কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে ঘর থেকে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন ফারিয়া নামের একটি সংগঠন ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে। মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন বেলা ১১ টা থেকে প্রেসক্লাব’র সামনে সাধারণ মানুষ ও পথচারিদের মাঝে লেবু গোলানো সরবত বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসনাত মো.রিমন সিকদার। এ সময় কলাপাড়া ফারিয়া'র সভাপতি মো.জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো.রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তৃষ্ণার্ত সাধারণ মানুষ সরবত পান করে কৃতজ্ঞতা পোষণ করেন। তারা এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments