রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য,পুড়িয়ে মানুষ হত্যা, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকা দেখে ঘৃনা সৃষ্টি হওয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বরিশালের বানারীপাড়ায় বিএনপিপন্থী কলেজ অধ্যক্ষসহ ১১ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার সকালে অনুষ্ঠিত বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য,পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির,ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব অংশ নেন। সমাবেশ শেষে তারা আওয়ামী লীগ কার্যালয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরুম পূরণ করে এবং মাইকে ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ওই দিন দুপুরে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক,সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন , সহকারি অধ্যাপক মো. সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের সহকারি অধ্যাপক শাহানাজ খানম, সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম,সহকারি অধ্যাপক মো, নজরুল ইসলাম,প্রভাষক কাজি আলী হায়দার,প্রদর্শক (শিক্ষক) মো.মিজানুর রহমান এবং হিসাবরক্ষক,মো. মিজানুর রহমান লিখিত আবেদন করে ও দলীয় প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করে আওয়ামী লীগে যোপদান করেন। অধ্যক্ষের কার্যালয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডির সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments