স্টাফ রিপোটার: “একুশ সালে বাংলাদেশ যেমন উন্নয়নশীল দেশে উর্ত্তীণ হয়েছে, তেমনি দুর্নীতি ও বৈষম্য বেড়েছে চতুর্গুণ বা তার চেয়েও বেশী। বেড়েছে সাম্প্রদায়িকতা ও সহিংসতা। সংকুচিত হয়েছে শ্রমিক-কৃষক, সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার। নির্বাচনী ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নতুন বছরে দুর্নীতি, বৈষম্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার নিশ্চিত করতে ওয়ার্কার্স পার্টিকে আরও সাহস ও দায়িত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে হবে। উন্নয়ন বনাম গণতন্ত্র নয়, গণতন্ত্রকে করতে হবে উন্নয়নের নিয়ামক।”
আজ ৩১ ডিসেম্বর বছরের শেষদিনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় পার্টির সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাশেদ খান মেনন বলেন, নির্বাচন কমিশন গঠনে সংবিধানের বিধান অনুসারে আইন প্রণয়নের দাবি কেবল ন্যায্য নয়, একান্তই প্রয়োজন রয়েছে। নির্বাচনকে প্রশ্নতিত করার জন্য যেমন একটি কার্যক্ষম ও স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপ ও সহিংসতার কার্যকর নিয়ন্ত্রণ। মেনন আশা প্রকাশ করেন, আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ কেবল উন্নয়নের রোল মডেলই হবেনা, গণতান্ত্রের রোল মডেল হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments