মো.পাভেল ইসলাম রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি কামনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল খালেক এ দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিলে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,মহানগর আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ সোহেল,কৃষকলীগ নেতা শামসুল হক মিঠু, মহানগর শ্রমিকলীগ সদস্য এসএম শফিকুল আলম ইমন, বিশিষ্ট সংগীত শিল্প ইমন হোসেন-সহ ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম,সিঃ সহ সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর, সদস্য সুমন শেখ, আনসার তালুকদার স্বাধীন, এফডি আর ফয়সাল, আবুল হাসেম, হাবিল উদ্দিন, রিদয় খান, মোস্তাফিজুর রহমান জীবন, নিহাল খান, শফিকুল ইসলাম, মানিক হোসেন, আদিল শেখ, আকতার হোসেন হীরা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভারতের একটি হাসপাতালে গলায় অস্ত্রপচারের পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments