ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরীতে বানরের বসবাস অনেক আগে থেকেই। তবে তা এক সময় হজরত চাষণী পীর (র.) মাজার এলাকায় সীমাবদ্ধ ছিল। উৎপাতও তেমন ছিল না। গত কয়েক বছরে নগরীজুড়ে বিচরণ বেড়েছে, উপদ্রবও করছে। অতিষ্ঠ মানুষ বনবিভাগের সাহায্য চেয়েছেন, তাতে কোনো অগ্রগতি নেই এখনো।
হজরত চাষণী পীর (র.) মাজার এলাকার পার্শ্ববর্তী উত্তর কাজীটুলার শাহেদা রহমান জানালেন, এবারের সেপ্টেম্বর মাসে দুবার তার বাসার সিসি ক্যামেরা মেরামত করাতে হয়েছে। কারণ বানরের বাঁদরামি। দল বেঁধে হামলা চালিয়ে সিসি ক্যামেরার লাইনসহ নষ্ট করে দেয়। এছাড়া ঘরে কোন কিছু রাখা যায় না- সব তছনছ করে দেয়। কেউ কেউ বারান্দা বা ব্যালকনিতে তারজালি লাগিয়েছেন, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয়। বানরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি গত ২০ সেপ্টেম্বর সিলেট বন বিভাগের সহযোগিতা চেয়ে কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
নগরীর বিশিষ্ট চিকিৎসক গোলাম রব সোয়েব জানান, কয়েকদিন আগে তার দুই ছেলেকে বানর কামড়ে দেয়।
কলেজ ছাত্রী আয়শা আক্তার জানান, তাদের বাসায় প্রায় প্রতিদিনই বানরের দল হানা দেয়। আগে জিনিসপত্র নষ্ট করতো, এখন কামড় দেয়। এ কারণে ছোট বড় সবাইকে আতঙ্কে থাকতে হয়।
সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ জানান, বানরের উৎপাত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের কাছে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তাদের কিছু করার নেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, গাছপালা কমে যাওয়ায় এবং বন্যার কারণে বানররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এতে মানুষের ভোগান্তি হলেও তাদের কিছু করণীয় নেই। এত বানর বাগে আনা অসম্ভব। আর বানরদের জন্য সরকারের কোন বরাদ্দও নেই।
আমাদের সময়.কম
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments