স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকারের দমননীতি ও একদলীয় শাসনব্যবস্থা আজ শুধু দেশবাসীই নয়, সারাবিশ্ব অবগত। পুনরায় ক্ষমতায় থাকতে বিদেশে দেন-দরবার করতে গিয়ে প্রত্যাখিত হয়ে এসেছেন প্রধানমন্ত্রী। তাই তিনি এখন উল্টাপাল্টা বলতে শুরু করেছেন।
রবিবার সন্ধ্যায় নয়াপল্টন ভাসানী মিলনায়তনে মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া আর শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া এক কথা। আওয়ামী লীগ কখনো কথা রাখেনি। স্বাধীনতার পরও এদের হাতেই গণতন্ত্রকে ভূলুণ্ঠিত হয়েছিল। বর্তমান শাসকগোষ্ঠীও একই কায়দায় গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে।
তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার শুধু বাকস্বাধীনতা কেড়ে নেয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে ভাতেও মারতে চাই। তাই এখন আর কোনো প্রতিবাদ নয়, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরজন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জেল-জুলুম ও গায়েবি মামলা দিয়ে আর লাভ হবে। অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী ইস্পাতের মত কঠিন হয়ে গেছে। এবার জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মাঠে নামবে এবং জনতার বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, মনির হোসেন চেয়ারম্যানসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments