ডেস্ক রিপোর্ট :ব্র্যাকব্যাংক লিমিটেড-এর শেয়ার হোল্ডারগণ ২০২২ সালের জন্য ১৫% লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে আছে ৭.৫০% নগদ ও ৭.৫০% স্টকলভ্যাংশ।
৩১মে ২০২৩ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিশাল সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশগ্রহণ করেন।
ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ – আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ড. মোস্তাফা কে. মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। কোম্পানি সেক্রেটারি এম মাহবুবুর রহমান, এফসিএস সভাটি পরিচালনা করেন।
সভায় শেয়ার হোল্ডারদের জানানো হয় যে, ২০২২সালে সামষ্টিকভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিটমুনাফা ৩২% প্রবৃদ্ধি অর্জন করে ৬১২ কোটি টাকায় উন্নিত হয়েছে, যা ২০২১ সালে ছিল ৪৬৫ কোটি টাকা।ব্র্যাক ব্যাংক একক ভাবে ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরবর্তী নিটমুনাফা অর্জন করেছে, যা ২০২১ সালের ৫৫৫ কোটি টাকার তুলনায় ৩.৯০% বেশি।
সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন ২,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ কোটি টাকায় উন্নিত করার অনুমোদন দেন।কোম্পানি আইন১৯৯৪ (সংশোধনী ২০২০) অনুযায়ী ব্যাংকের নিবন্ধিত নাম 'ব্র্যাক ব্যাংক লিমিটেড' থেকে 'ব্র্যাক ব্যাংক পিএলসি' করার ও অনুমোদন দেন।
সভায় ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বৈশ্বিক রাজনৈতিক ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা, মহামারী পরবর্তী প্রভাব এবং আর্থিক খাতে চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের অসামান্য আর্থিক কর্ম ক্ষমতা তুলে ধরেন।তিনি বলেন,ব্যাংকের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থার কারণেই ব্যাংক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পেরেছে।গ্রাহক আমানত এবং ঋণ এবং অগ্রিমের লক্ষ্যণীয় প্রবৃদ্ধি ছিল ২০২২ সালের প্রধান সাফল্য।সংকটময় সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য তিনি শেয়ার হোল্ডার, গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা,নিয়ন্ত্রকসংস্থা, স্টেক হোল্ডারদেরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২৩ সাল ও এর পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments