প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশ : 24 May 2026
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদায়ী সাক্ষাতের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


কূটনৈতিক সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর

;