রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে ইতি মৌরী (২২) নামের ্এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় ময়না তদন্তের জন্য লাশ ্উদ্ধার করে বরিশাাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ জানুয়ারী বুধবার দুপুরের খাবার খেতে এসে স্বামী সজল কুমার মিস্ত্রি ঘরের আড়ার সঙ্গে ইতি মৌরির ঝুলন্ত লাশ দেখতে পান। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঘর থেকে ইতির ডাক চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসতে চাইলে সেই ঘরে থাকা ইতির শ্বশুর স্বপন কুমার মিস্ত্রি এখানে কিছু হয়নি জানিয়ে তাদের তাড়িয়ে দেন। এ্র কিছুক্ষন পরে ্ইতির ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ওই্ দিন রাতে বানারীপাড়া থানা পুলিশ গিয়ে ইতি মৌরির লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে এবং মৃত্যু রহস্য উদঘাটনে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ইতিকে হত্যা করে আত্মহত্যার নাটক সাঁজানো হয়েছে বলে তার বাবা সুখদেব মৌরিসহ পরিবারের দাবি। তারা ইতির মৃত্যুর প্রকৃত কারন ্উদঘাটন ও বিচার দাবি করেছেন। জানা গেছে, উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের স্বপন কুমার মিস্ত্রির ছেলে দিনমজুর সজল কুমার মিস্ত্রির সঙ্গে ৬ বছর পূর্বে ্উজিরপুর উ্পজেলার কালবিলা গ্রামের সুখদেব মৌরির মেয়ে ইতি মৌরির বিয়ে হয়। এলাকাবাসী জানান,বিয়ের পর থেকে শ্বশুর স্বপন কুমার মিস্ত্রি ও শাশুড়ি নানা অজুহাতে ্ইতিকে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করতো। এছাড়া ইতি মৌরি ও তার অপর জা’য়ের সঙ্গে শ^শুরের ্অনৈতিক আচরণ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস-বৈঠকও অনুষ্ঠিত হয় বলে স্থানীয়রা জানান। পুত্র বধুর সঙ্গে শ^শুর-শাশুড়ির বনিবনা না হওযায় সৃষ্ট পারিবারিক কলহ নিয়ে শালিস-বৈঠক করে ছেলেকে পৃথক করে দেওযার বিষয়টি জানান, তাদের প্রতিবেশী ও ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান এসএম কালাম। এর ফলে সজল কুমার মিস্ত্রি স্ত্রী ইতিকে নিয়ে বাবার ঘর ছেড়ে পাশে ছোট আকারের নতুন ঘর তুলে সেখানে বসবাস করতেন। পুত্র বধুদের সঙ্গে শ^শুরের এ অনৈতিক দাবি ও আচরণের বিষয়টি এলাকায় মানুষের মুখে মুখে রটে আছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন স্বপন কুমার মিস্ত্রি। শ্বশুর-শাশুড়ি ও ননদের দাবি ইতির সঙ্গে জি¦ন ছিল। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান,ইতি মৌরির মুত্যু রহস্য উদঘাটনের জন্য সুরহাতাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments