বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদন ( জিডিপি) এর ৮% বরাদ্দ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ১৫ % ট্যাক্স প্রত্যাহারের দাবিতে আজ (৩১ মে) বেলা ১২টায়, শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহরিয়ার অপূর্বর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল তার বক্তব্যে বলেন, "বাংলাদেশের শিক্ষার মান পুরো পৃথিবীর মধ্যে একেবারে তলানীর সারিতে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের ও নিচে আমাদের শিক্ষার মান । প্রতিবার জাতীয় বাজেটে শিক্ষা খাতের প্রতি অবহেলা এর অন্যতম কারণ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নূন্যতম গবেষণা হয়না। শিক্ষার্থীদের প্রাকটিকাল ক্লাসে যন্ত্রপাতির তীব্র সংকটসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পর্যাপ্ত লজিস্টিকসের অভাব প্রকট হয়েছে। আমরা স্বাধীনতার ৫৩ বছর পার করেছি কিন্তু দেশে এখনও একটি যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি। আমরা এখনও নির্ধারণ করতে পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। প্রতিবছর শিক্ষা খাতে বরাদ্দ কমতে কমতে এখন ১.৭৬ এ এসে ঠেকেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণাখাতে প্রণোদনা দেওয়ার পরিবর্তে যুক্ত করা হয়ে ১৫ % ট্যাক্স। যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অসাংবিধানিক।"
সভায় বক্তরা দেশের অদক্ষ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরির জন্য সরকারের শিক্ষা খাতে অবহেলাকে দায়ী করেন। তারা বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বাজেটের অপ্রতুলতা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ % ট্যাক্স সেই উন্নয়নের পথকে রুদ্ধ করেছে।
সভাপতির বক্তব্যে হাসান ওয়ালী হুশিয়ারি দিয়ে বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫% ট্যাক্স প্রত্যাহার করা না হলে আগামীতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দলোন গড়ে তোলা হবে। এছাড়া সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি উন্মুক্ত ও শিক্ষাখাতে জিডিপির ৮% বরাদ্দের দাবি করেন তিনি"
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments