স্টাফ রিপোটার: ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে আজ ২৮ নভেম্বর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাঈনুদ্দীন এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি এর লিড ইঞ্জিনিয়ার (ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাইবার সিকিউরিটি) মোঃ সাইদুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সদস্যবৃন্দ। আলোচকরা বাংলাদেশ ও বৈশি^ক প্রেক্ষাপটে সাইবার অপরাধের ধরন, কিভাবে নিরাপদ থাকা যায় এবং কেউ আক্রান্ত হলে কিভাবে প্রয়োজনীয় আইনি সহায়তা নেয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচকরা জানান, সাইবার অপরাধ থেকে বাচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সচেতনতা এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। আক্রান্ত হলে প্রথম পদক্ষেপ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সঠিক উপায়ে আইনগত সহায়তা চাওয়া।
কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসকে সভাপতি নাসিমুন আরা হক মিনু, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সাধারন সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments