বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এর সরকারি গাড়ী ভাংচুরের ঘটনায় নাটোর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সদর থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এজাহারে জনৈক সাজ্জাদুর রহমান বাবলুর নাম উল্লেখ করে এই এজাহার দায়ের করেন তিনি। এজাহারের সঙ্গে তিনি গাড়ি ভাংচুরের স্থানে সিসিটিভির ফুটেজ ও জমা দেন বলে জানান ।
উল্লেখ্য গতকাল ১২ সেপ্টেম্বর রবিবার রাত নয়টার দিকে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বিল্ডিং এর তৃতীয় তলায় স্থানীয় একটি দৈনিকের অফিসে সভায় অংশ নেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। সভা চলাকালীন সময়ে রাত সোয়া এগারোটার দিকে নিচে রক্ষিত চেয়ারম্যানের সরকারি গাড়িতে হঠাৎ করে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।
তিনি আরো জানান এ সময়ে নিচে অনেক কর্মী সমর্থক থাকলেও ঘটনার আকস্মিকতায় তারা হতবিহ্বল হয়ে পড়েন।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments