সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা তথ্য অফিসারের স্ক্যান স্বাক্ষরযুক্ত অফিসিয়াল প্যাডে হারানো বিজ্ঞপ্তি পাঠানো অভিযোগ ঐ অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান এর বিরুদ্ধে উঠেছে। এতে হতবাক সচেতন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
জানা গেছে, সাতক্ষীরা থানার আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামের জালাল উদ্দীন এর ছেলে আসলাম হুসাইন এর আলিম ও ফাজিল পরীক্ষার মূল মার্কশীট হারিয়েছে। উক্ত বিষয় নিয়ে ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ২ টা ২৩ মিনিটে জেলা তথ্য অফিসের ই-মেইল diosatkhira78@gmail.com থেকে তথ্য অফিসারের স্ক্যান স্বাক্ষরযুক্ত অফিসিয়াল প্যাডে এক শুভাকাঙ্খীর হারানো বিজ্ঞপ্তি ঐ অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান সাতক্ষীরা থেকে প্রকাশিত ১৩ টি দৈনিক, ২ টি সাপ্তাহিক, ২ জন সাংবাদিক ও একটি অনলাইন নিউজ পোর্টাল এর ই-মেইলে পাঠিয়েছিল।
আরও জানা গেছে, সরকারের একটি বৃহৎ দপ্তর ‘তথ্য অফিস’। সেই দপ্তরের সাতক্ষীরার শাখার কর্মকর্তা ‘জেলা তথ্য অফিস সাতক্ষীরা diosatkhira78@gmail.com ই-মেইল থেকে প্রায়শঃ বিভিন্ন ধরণের সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্র-পত্রিকা ও সাংবাদিকগণের ই-মেইলে পাঠিয়ে থাকেন। এবং ই-মেইলের সারমর্মে লেখেন- ‘সংযুক্ত বিষয়টি আপনার জননন্দিত পত্রিকায় প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’ স্বাক্ষর অস্পষ্ট, মোঃ জাহারুল ইসলাম, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, সাতক্ষীরা। তবে তার অফিসিয়াল প্যাড ব্যবহার করে ঐ অফিসের কোনো কর্মচারী কোনো ধরণের ব্যক্তিগত বা কোনো শুভাকাঙ্খীর সংবাদ বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রেরণ করতে পারে না।
সচেতন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেন, এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। তবে সেই সাংবাদিকরা ‘সাতক্ষীরা প্রেসক্লাব’ নামক সাংবাদিক সংগঠনের নেতৃত্বের বিরোধে দিকহারা। এরই সুযোগে কতিপয় অফিসের কর্মচারীরা শীর্ষ কর্মকর্তাদের নামের পাশাপাশি স্ক্যান স্বাক্ষরযুক্ত অফিসিয়াল প্যাড ব্যবহার করে ঐ ধরণের কাজ করছেন। যা আইনত অপরাধ। সেমতে উক্ত বিষয়ে সরকারি কোনো আদেশ না থাকলে ঐ ধরণের বিজ্ঞপ্তি পাঠানো বন্ধ করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অবশ্যই এই বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামকে একাধিকবার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।
উপরিউক্ত ঘটনা স্বীকার করে অভিযুক্ত সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান বলেন, আসলে আমার শুভাকাঙ্খী আসলাম হুসাইন। তার আলিম ও ফাজিল পরীক্ষার মূল মার্কশীট হারিয়ে ছিল। উক্ত বিষয় নিয়ে আমার স্যারের স্ক্যান স্বাক্ষরযুক্ত অফিসিয়াল প্যাডে তাঁর নাম ও ফোন নম্বরসহ হারানো বিজ্ঞপ্তি সাতক্ষীরার বিভিন্ন পত্র-পত্রিকার পাশাপাশি সাংবাদিকদের ই-মেইলে পাঠিয়েছিলাম। উক্ত বিষয় নিয়ে পত্রিকায় কিছু না লেখার অনুরোধ করেন তিনি।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments