পিরোজপুর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে পিরোজপুরে জনসংযোগ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি। জনসংযোগ কার্যক্রমে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় এলিজা জামান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি। বিএনপি জনতার দল, জনগণই আমাদের শক্তি। তাই আমাদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments