স্টাফ রিপোটার: সন্দ্বীপ নৌ চ্যানেলে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা ও যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে ঢাকাস্থ সন্দ্বীপের ১২টি সংগঠনের উদ্যোগে আজ ১৬ মে সোমবার, সকাল সাড়ে ১০টায় শাহবাগস্থ জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ এবং বি.আই.ডব্লিউ.টি.এ ও বি.আই.ডব্লিউ.টি.সি-এর নিকট স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়। ঢাকাস্থ সন্দ্বীপের ১২টি সংগঠনের সমন্বয়ক ও সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিঃ এর সভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিঃ এর উপদেষ্টা সালেহা বেগম, সাধারণ সম্পাদক, মাইনুর রহমান, সহ-সভাপতি সামছুল কবির খান, সন্দ্বীপ নদী সিকিস্তী পুনর্বাসন সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সোলাইমান-বাদশা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সুজন, সন্দ্বীপিয়ানের সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাওলা, বাংলাদেশ নৌ পরিবহন ও নিরাপদ নৌ যোগাযোগের সাধারণ সম্পাদক বাবুল প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সন্দ্বীপ নৌ চ্যানেলে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা ও যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং পূর্বের সাতটি ঘাট (১.ছোয়াখালী, ২.মাইটভাঙ্গা, ৩.গুপ্তচড়া, কাছিয়াপাড়; ৪.বাউরিয়া, ৫.ঘাটমাঝির হাট, ৬.হক সাহেবের বাজার, ৭.দির্ঘাপাড়া) অবিলম্বে উন্মুক্ত করা; গুপ্তছড়া ঘাটে প্রতি ২ ঘন্টা পরপর অথবা তিনবার যাওয়া ও তিনবার আসার ব্যবস্থা করা; রাত্রিকালীন সময়ে চলাচলের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সিগনাল বাতি স্থাপন করা; গুপ্তছড়া ঘাটে রোগী ও লাইফ সাপোর্ট রোগীদের জন্য জরুরী ভিত্তিতে সী এম্বুলেন্স চালু করা; সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ হলেও বাংলাদেশের মানচিত্রে অতি সমৃদ্ধ, শিক্ষিত ও সম্পদে ভরপুর একটি দ্বীপ। সন্দ্বীপের নৌ চলাচলের ভাড়া দেশের অন্যান্য নৌ রুটের সমহারে যৌক্তিকভাবে নির্ধারণ করা; অবিলম্বে রো-রো ফেরী চালু করে সন্দ্বীপের সাথে সরাসরি গাড়ী চলাচলের ব্যবস্থা করা; গুপ্তছড়া ঘাট ও কুমিরা ঘাটে ভাসমান জেটি স্থাপন করে অতি সহজে ও নিরাপদে যাত্রী পারাপার নিশ্চিত করা; পূর্বের ৭টি ঘাট পুনরায় চালু করার কার্যকরী উদ্যোগ গ্রহণ করা এবং প্রতিটি ঘাটে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট স্থাপন করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এছাড়াও সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব কমডোর গোলাম সাদেক এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আহমদ শামীম আল রাজী-এর নিকট স্মারকলিপি পেশ করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments