স্টাফ রিপোর্টার: এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আটক করেছে পুলিশ। রাজধানীর উত্তরা গোয়েন্দা শাখা কার্যালয় নেওয়া হয়েছে।রোববার ( ২২ জুন ) রাতে পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে রবিবার সন্ধ্যায় সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আটক করে শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এবং রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে সিইসি হুদাকে মব সৃষ্টি করে লাঞ্চিত করার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বতী সরকার জানিয়েছে, মব সৃষ্টি করে উশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহৃিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রোববার (২২ জুন ) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই বিবৃতি প্রদান করা হয়।
২২ জুন গত তিন সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি।
তার আগে ওই দিন সকালে সাবেক তিন সিইসি, ইসিসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করে বিএনপি। এরপর শেরে বাংলা থানায় মামলাটি করা হয়।
মামলায় কে এম নুরুল হুদা ছাড়াও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনকে আসামী করা হয়।
গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনে জড়িত সাবেক সিইসি, কমিমনার ও ইসি সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কে এম নুরুল হুদা বাংলাদেশের ১২ তম প্রধান নির্বাচন কমিশনার। তিনি ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
কাজী হাবিবুল আউয়াল ১৩তম প্রধান কমিশনার। তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। সেঅনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি। তার আগে ২০২৪ সালের ৫ আগষ্ট অভ্যুত্থানে সরকারের পতন ঘটলে তিনি ওই বছরের ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments