স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে রোববার (৩ মে) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন সড়কে রেজিস্ট্রেশনবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, যানজট সৃষ্টি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো সিসি ক্যামেরা ও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালকের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিএমপি সদর দফতর বা নির্ধারিত ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। এভাবে মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার পরও যদি কেউ হাজির না হন, তাহলে তার বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানার মতো আইনগত পদক্ষেপ নেওয়া হবে, যা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কার্যকর করা হবে।
ডিএমপি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, এই প্রক্রিয়ার বাইরে কোনো ব্যক্তি বা চক্র যদি সিসি ক্যামেরা মামলার নামে টাকা দাবি করে বা ব্যক্তিগত তথ্য চায়, তবে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক সিগন্যালগুলোতে উন্নত প্রযুক্তির এআই-সমৃদ্ধ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং লেন ব্লকসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করছে।
ডিএমপি মনে করছে, এ প্রযুক্তিনির্ভর উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তারা নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি ...
সব মন্তব্য
No Comments