ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নারী জোটের উদ্যোগে আজ ১০ মার্চ বিকাল ৩ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, জাতীয় নারী জোটের নেত্রী নিলঞ্জনা রিফাত সুরভী, জাসদ কেন্দ্রীয় কমিটির তথপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন আক্তার, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের শ্রম বিষয়ক সম্পাদক শিরিন শিকদার, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শেখ শাহনাজ, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক রাবেয়া দিলরুবা, জাতীয় শ্রমিক জোট যাত্রাবাড়ী থানার নেত্রী হাসি আক্তার প্রমূখ।
সভায় বাংলাদেশ সহ বিশ্বের সকল নারীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শুরু থেকেই মানব সমাজের বিকাশ ও অগ্রগতি, সামাজিক উৎপাদনে নারী-পুরুষের সমান ক্ষেত্রে বিশেষে অধিক অবদান ও ভূমিকা রখার পরও নারীরা মানুষ হিসাবে মর্যাদা ও অধিকার অস্বীকৃত হচ্ছে। নারীরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। নেতৃবৃন্দ প্রযুক্তিতে নারীর সুযোগ বাড়ানো, নারীর জন্য প্রযুক্তির ভাষাকে সহজ করা, নারীকে অনলাইন সহংিসতা ও হয়রানি থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করা, সাইবার সচেতনতা বিষয়ে নারীদের প্রশিক্ষণ দেওয়া, নিরাপদ প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, শিক্ষার বাজেটে প্রযুক্তি ব্যবহারের জন্য বরাদ্দ বাড়ানো, প্রযুক্তিভীতি কাটাতে স্কুল থেকেই প্রযুক্তির সঙ্গে শিশুদের পরিচিত করা, প্রযুক্তির বিস্তারের ক্ষেত্রে পাহাড়ের মানুষদের প্রতি বিশেষ নজর দেওয়া, দেশের সর্বত্র ইন্টারনেট সেবা শক্তিশালী করা, ইন্টারনেট ব্যবহারের উচ্চ খরচ কমানোর আহ্বান জানানো হয়। একইসাথে নারীর প্রতি সকল ধরণের বৈষম্যের অবসানে সকল মানবতাবাদী, যুক্তিবাদী, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments