ডেস্ক রিপোর্ট: মার্কসবাদী বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনো আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে মারা যান তিনি।
হায়দার আকবর খান রনো স্বাসন্ত্রীয় রোগে ( টাইপ-২ রেসপিটরি ফেইলিওর) নিয়ে গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।অবস্থার অবনতি হলে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ( এইচডিইউ) রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তার অবস্থান কোন উন্নতি না হওয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ, বাসদ মার্ক্সবাদী, গনতন্ত্রী পার্টি, সামাজিক সংগঠন 'জনলোক' সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক বার্তা দিয়েছেন।
বর্ষিয়ান এই রাজনীতিবিদ প্রগতিশীল রাজনীতির পাশাপাশি একজন লেখক ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ দিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ছিলেন। মতভিন্নতার কারণে ২০১০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) অন্তর্ভুক্ত হন। মৃত্যু আগ পর্যন্ত কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ছিলেন।
মুক্তিযুদ্ধের এই সংগঠন ১৯৪১ সালের ৩১ আগষ্ট তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে জন্ম গ্রহণ করেন।
কমরেড হায়দার আকবর খান রানোর মরদেহ আজ ১১ মে সকালে তার ধানমন্ডিস্থ বাসস্থানে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও কমিউনিস্ট পার্টি ও অন্যান্য পার্টি এবং সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখার জন্য ছুটে যান।
এরপর শমরিতা হাসপাতালের মরচুয়ারিতে তার মরদেহ রাখা হয়।
আগামী ১৩ মে ২০২৪ সকাল ১০টায় কমরেড হায়দার আকবর খান রনোর মরদেহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিপি)’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আনা হবে। সেখানে পার্টি পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সকাল ১১টায় কমরেড হায়দার খান রনোর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। জাতির পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে ।
দুপুর ১:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজার শেষে বনানীস্থ কবরস্থানে দাফন করা হবে।
সোমবার শোক দিবস
আগামী ১৩ মে সোমবার সারা দেশে পার্টি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত ও কমরেড হায়দার আকবর খান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক দিবসের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments