ডেস্ক রিপোর্ট:পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অভ মাসমেখলেন এর পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সেদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়ন বিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সাথে আলোচনা শেষে তথ্যমন্ত্রী একথা জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, পরিবেশবিজ্ঞান কেন্দ্রের রেক্টর অধ্যাপক বার্নার্ড হিউজডেন, পরিচালক রবার্ট ম্যালিনাসহ বিজ্ঞানী ও গবেষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বায়ুমন্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এবিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সাথে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এদেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।
সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। রোববার ১৮ জুলাই তার ফেরার কথা।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments