বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই এসোসিয়েশনের ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় (৬ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত কো-অর্ডেনেটিং সভায় এ ওয়েব সাইটের শুভ উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক বিএসএমএমইউ’র মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ওয়েবসাইটটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ওয়েব সাইটে (www.alumni.bsmmu.edu.bd) তথ্যপূরণ করে নির্দিষ্ট ফরম করে প্রাথমিকভাবে আবেদন করা যাবে। আবেদনটি যাছাই বাছাইয়ের পর চূড়ান্ত সদস্যপদ দেয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন গত ২৪ বছর আগে হওয়া উচিৎ ছিল। তবে দেরীতে হলেও অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ায় সকলকেই ধন্যবাদ দিতে হয় । অ্যালামনাই এসোসিয়েশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা উচ্চ ডিগ্রিপ্রাপ্তদের একত্র করে দেশ ও জাতিকে আরও সেবা দেওয়া। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণালব্ধ প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করা।
তিনি বলেন, দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নেয়া চিকিৎসকরা এই সংগঠনের সদস্য গ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে। সংগঠনের সদস্য হিসেবে আপনাদের সবার দায়িত্ব চিকিৎসা সেবায় নিজেদের আরও নিয়োজিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কো-অর্ডেনেটিং সভায় এখান থেকে পাস করা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনকে গতিশীল, মানবিক ও একটি আধুনিক কর্মঠ সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন।
সভাটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সবুজ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, অর্থডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক ডা. মীজানুর রহমান কল্লোল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোছা: সাঈদা শওকত প্রমুখ উপস্থিত ছিলেন ।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments