মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দুংস্হ অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২০ নভেম্বর সাভারে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের বাসভবনে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানের সভাপতি খোরশেদ আলমের পক্ষ থেকে তারেক রহমানের দীর্ঘ জীবন কামনায় দুস্হ অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে কয়েক লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ সতের বছর আমরা হামলা মামলার মধ্যে ছিলাম। মামলা জেল জুলুম নির্যাতন ছিলো আমাদের সাথে নিত্যনৈমিত্তিক ব্যাপার।৫ আগস্টের মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে বাংলাদেশ। আমরা বিএনপির নেতাকর্মীরা আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মাইনুল হোসেন বিল্টু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান,১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চম্পক দেওয়ান প্রমুখ। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সাভার আশুলিয়ার শত শত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments