ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান রয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় যান তারা।
সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তিনি (খালেদা জিয়া) বার্তা দিয়েছেন দেশবাসী যেন গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছেন, সেভাবে কাজ চালিয়ে যান।
মির্জা ফখরুল জানিয়েছেন, অনেক দিন পর তাঁদের সঙ্গে দেখা হওয়ায় বিএনপি নেত্রী দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চেয়েছেন। তাঁরা এসব বিষয়ে তাঁকে অবহিত করেছেন।
বিএনপির নেতারা বলেছেন, কয়েক বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ব্যতিক্রম ঈদ কাটাচ্ছেন। কারণ, এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তাঁর পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় তাঁরা ঈদের আনন্দ ভাগ করছেন।
প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী এবং দুই মেয়ে খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার জন্য কয়েক দিন আগে লন্ডন থেকে ঢাকায় এসেছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা আজ দুপুরে তাঁর সঙ্গে দেখা করেছেন।
আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
তবে বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তাঁর চিকিৎসকেরাও আজ তাঁর বাসভবনে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন। এই সময়টাতে তিনি কারাগারে থাকাবস্থায় চারটি ঈদ করেছেন।
সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। ২০২০ সাল থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
সে বছর থেকে ঈদের দিনে খালেদা জিয়ার ভাই-বোনেরা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দেখা করতেন।
এবার ঈদে ব্যতিক্রম হচ্ছে, খালেদা জিয়ার পুত্রবধূ এবং দুই নাতনি তাঁর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments