মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যুগান্তরের ২য় যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে যুগান্তরের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান ও স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, র্যালি ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, সাংবাদিক অজয় দাস, সাইফুল্লাহ শামিম, দীলিপ দাস, রাহাদ বেগ, জাকির মুন্সি, এটিএম ফরহাদ নান্নু, ওবায়দুল রহমান, রবিউল ইসলাম, আছাদ মুন্সি, মাসুম আল ইসলাম, সোহাগ মাতুব্বর, সাইফুল ইসলাম, মিরান মাতুব্বর, রিপন, সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি বলেন- সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর। দীর্ঘ ২৩ বছর অনেক বাধা বিপত্তি পিছনে পেলে আপোষহীন পথ চলা যুগান্তর আগামী দিনে সত্য ও ন্যায় এবং নির্যাতিত মানুষের পাশে থাকবে। তিনি যুগান্তরের পথ চলার সফলতা কামনা করেন। পরে র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments