ডেস্ক রিপোর্ট: আজ রক্তাক্ত ২১ আগষ্ট। বাংলাদেশের ইতিহাসে একটি কলংকময় দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ওঐ হামলায় ২২ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল কয়েকশত নেতাকর্মী। আহত অনেকেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।অনকে গ্রেনেড স্পিনট্টার শরীরে বহন করে দুঃসহ জীবন যাপন করছেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন তৎকালিন বিরোধী দলের নেতা ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীদের মানবঢালের কারনে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
সে দিন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ খােলা আকাশের নীচে ট্রাকে উন্মুক্ত মঞ্চে সমাবেশ করছিল। এই সুযোগ কাজে লাগায় দুর্বৃত্তরা।শেখ হাসিনার বক্তৃতার শেষ হওয়া মাত্র নৃশংস গ্রেনেড হামালা চালায়।পরিনত হয় মৃত্যুপুরীতে।সেখানে রাস্তায় পড়েছিল অসংখ্য নো-কর্মী।একই সাথে শেখ হাসিনার গাড়িতে গুলি চালানো হয়েছিল।
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালে আদালত একটি রায় দেয়।তাতে ১৯ জনকে যাবজ্জীবন ও ১৯ জনকে মুত্যুদন্ড রায় দেয়া হয়।
আএয়ামীলীগ প্রতি বছর দিবসটি স্মরণ করে বিভিন্ন কর্মসুচি পালন করেন। এবছর কোন কর্মসুচি পালন করার কোন জন্র দরের পক্ষে কিছু পাওয়া যায়নি।
গত ৫ আগষ্ট এক অভ্যূত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গাঢকা দিয়েছে দলের নেতাকর্মীরা। বর্তমানে কঠিন অবস্থার মুখোমুখি আওয়ামীলীগ।সারাদেশে দেশে শত শত মামলা হচ্ছে।আত্মগোপনে থাকা অনেক নেতা ও সাবেক মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments