মতবিনিময় করেছেন সচিবের সঙ্গে
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৩ জনের সমন্বয়ে একটি প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন মাননীয় সিনিয়র সচিব আকতার আহমদের সংগে মতবিনিময় করেছেন। সোমবার ( ১ ডিসেম্বর) সকালে এই বৈঠক অনুষ্ঠানের কথা মিডিয়া বিভাগ আহবায়ক মোস্তফা আলমগীর রতন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এতে বলা হয়, বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল, পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান অংশ নেন । সকাল ১০:১৫ মি: থেকে সকাল ১১টা সময় পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ ১০ দফা সন্বলিত একটি প্রস্তাবনা মাননীয় সচিবের হাতে প্রদান করেন। প্রস্তাবনায় সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিহীন, ইনক্লুসিভ তথা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচন করার কথা বলা হয়। পাশাপাশি নির্বাচনকে অর্থবহ করে তুলতে, গণতান্ত্রিক স্থিতিশীলতায় আনয়নে ওয়ার্কার্স পার্টির সভাপতি ৬ বার সংসদ সদস্য, জাতীয় নেতা রাশেদ খান মেননের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী, সাধারণ সম্পাদক ৩ বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার মিথ্যা মামলা প্রত্যাহার, ফজলে হোসেন বাদশাসহ অন্যান্য নেতার নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। প্রস্তাবনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার নিষিদ্ধ, কালোটাকা, পেশী শক্তি, ঋণখেলাপি প্রতিরোধের ব্যবস্থা রাখার দাবী করা হয়। সার্ব্বিক ভাবে দেশের অর্ন্তবতী সরকারের আমলে, রাজনৈতিক অনিশ্চিয়তার মধ্যে আসন্ন নির্বাচনটি খুবই চ্যালেঞ্জপূর্ণ। সেটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অবস্থানসহ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করার দাবি করা হয়।
দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রে উত্তরণে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর এখন সময়ের দাবী। দেশের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, সর্বোপরি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে নির্বাচনী ব্যবস্থায় অংশীজন করে তুলতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ধারন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তি পূর্ণ, সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা প্রদানসহ সকল রকম প্রভাব মুক্ত থেকে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সচেষ্ট থাকতে হবে।
সোর্হাদ্যপূর্ণ এই আলোচনায় নেতৃবৃন্দ মাননীয় সিনিয়র সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments