স্টাফ রিপােটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল ১১টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্টিত হয় এ আয়োজন। বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন বরেণ্য ফটোসাংবাদিকএ বি এম রফিকুর রহমানএবং লিয়াকত আলী লাকী, মহাপরচিালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০২৩ সালে। আজ সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এতে১ম পুরস্কার পেয়েছেন মো. রেজওয়ানুল হাসান, ২য় হয়েছেন সৈয়দ মেহেদী হাসান এবং ৩য় হয়েছেন আব্দুল গণি এছাড়াও সম্মান সূচক পুরস্কার পেয়েছেন আরো ১০ জন আলোকচিত্র শিল্পী তারা হলেন, শোয়েব ফারুকী, মো. সাইফুল ইসলাম খান, মো. আহনাফ আল ইয়াছির, আজিম খান রনি, উশৈশিং মারমা, লুৎফর রহমান, মো. খোরশেদ আলম, দীপু মালাকার, মোহাম্মদ রুবেল এবং সবুজ হাওলাদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালকসৈয়দা মাহবুবা করিম। কৃতজ্ঞতা বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান। সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ফটোসাংবাদিকদের ভুমিকা তুলে ধরে বলেন, “ফটোগ্রাফি এখন বিশ্বব্যাপী সমাদৃত, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক যত ধরনের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাতে অসাধারণ ভূমিকা পালন করে এই ফটোগ্রাফি”। ধর্মের সাথে শিল্পচর্চার কোন বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, “অনেকে শিল্পের সঙ্গে ধর্মের একটা সংঘর্ষের কথা বলে, ধর্মকে নানানভাবে অপব্যাখ্যা করে, ধর্মকে কলুষিত করে। যা শিল্পের সাথে কোনভাবেই সাংঘর্ষিক নয়।”
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments