চট্টগ্রাম অফিস: আজ পবিত্র ঈদুল-আজহা। সারা দেশের ন্যায় চট্টগ্রামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্মীয় উৎসব ইদুল-আজহা পালিত হয়।
পবিত্র ইদুল-আজহার দিন শুরু হয় নামাজ আদায়ের মধ্য দিয়ে। নগরীর জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে ৭.৪৫ টায় এবং ৮.৪৫ টায় ১ম ও ২য় জামাত অনুষ্ঠিত হয়। ইদুল-আজহার আনন্দ আয়োজনে সারাদেশ যেন ভ্রাতৃত্বের বন্ধনে একাকার। ঈদের আয়োজনে আত্মশুদ্ধির লক্ষ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতিটি মুহূর্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ উচ্ছাসে ব্যস্ত সময় পার করেছে নগরবাসী।
ঈদের প্রথম জামাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জমিয়াতুল ফালাহ জামে মসজিদে সকলের সাথে নামাজ আদায় করেন। এসময় তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন বিশ্ববাসীকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দেশে চলমান বন্যা পরিস্থিতি, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সকল সংকট থেকে উত্তরণের তৌফিক দান করেন। সাথে সাথে তিনি বর্জ্য ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বর্জ্য ব্যবস্থাপনার কাজ সকলকে সঠিক সময়ের মধ্যে শেষ করতে অনুরোধ জানিয়েছেন।
মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে এবং জনমনে কোন প্রকার অস্থিরতা সৃষ্টি না হয় সে লক্ষ্যে ঈদগাহ ময়দানের প্রতিটি গেইটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত নজরদারি অব্যাহত রেখেছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দিন সহ সকল শ্রেণি পেশার মুসল্লিরা ইদুল-আজহার জামাতে শরীক হয়ে নামাজ আদায় করেন এবং মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments