স্টাফ রিপোটার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। সারা বিশ্বেই কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ রয়েছে। তাই সরকার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে এ খাতে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করা হচ্ছে। মানসম্পন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবীদের দ্বারা শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আজ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনের উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ শাহ আলম মজুমদার।
ডা. দীপু মনি বলেন, কারিগরি শিক্ষা ও দক্ষতাই হবে পরিবর্তিত কর্মজগতে টিকে থাকার হাতিয়ার। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখতে সক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার কথা বলেন তিনি। সরকার বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর কথা ভাবছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমান উল্লাহ খান ইউসুফজী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments