ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় কমিশনের ইউরোপীয় গ্রিন ডিল এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সকলভাবে সহায়তা করবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ইইউ আগামী দিনগুলোতে বাংলাদেশকে সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে।
ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস শুক্রবার (১ অক্টোবর) ইতালির মিলানে ইউরোপীয় ইউনিয়ন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ইইউ-কে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মন্ত্রী এসময় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলার সকল ক্ষেত্রে ইইউর সহযোগিতা কামনা করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল হক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments