ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ ও সেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টিয়োন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগষ্ট) এই দল ঘোষণা করা হয়।
ঘোষিত দলে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। তার সঙ্গে ব্যাটিং বিভাগে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। উইকেটকিপার ব্যাটার হিসেবে রয়েছে জাকের আলী ও নুরুল হাসান। এছাড়া অলরাউন্ডার শামীম হোসেন ও মেহেদী হাসানকেও রাখা হয়েছে।
স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। প্রেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ।
এশিয়া কাপের জন্য স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।
ঘোষিত বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হামান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments