মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে শীতের প্রকোপে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গোপালগঞ্জ পৌরসভার পৌরপিতা জনাব মো: শেখ রকিব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয়ে মানবিক মেয়র শেখ রকিব হোসেনের উপস্থিতিতে শতাধিক অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে মেয়র শেখ রকিব হোসেন বলেন, 'মানুষের দু:সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষের ভাগ্যোন্নয়নে মহাপুরুষ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'
এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু, এ্যাড. মাহবুবুর রহমান, ডা. সিদ্ধিশ্বর মজুমদার, শ্রীমতি বিশ্বাস, মাসুম হাসান সহ সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments