বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশমুরবিপ্রবি) প্রধান ফটকের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শেষ হবার কথা থাকলেও ঝিমিয়ে পড়েছে নির্মাণ কাজ।
এ বছরের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের টার্গেট অনুযায়ী জুনের মধ্যে মেইন গেটের কাজ শেষ করার কথা থাকলেও সরজমিনে গিয়ে দেখা যায় শ্রমিকদের কাজে ঢিলেমির ছাপ। এতে করে বর্তমানে প্রকল্পের অবস্থা খুবই নাজুক। নির্মাণ কাজ শুরুর পর এখন পর্যন্ত শুধুমাত্র জিএলের কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর পরিচালক মোঃ জহিরুল হক ও উপ-পরিচালক তুহিন মাহমুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন নম্বর বন্ধ দেখায়।
উপাচার্য এ কিউ এম মাহবুবের সাথে যোগাযোগ করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে যোগাযোগ করতে বলেন এবং ফোন কেটে দেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরিকৃত কাজের অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, আরডিপিতে মেইন গেটের জন্য ২ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। যা দরপত্রের মাধ্যমে কাজী মাহবুবুর রহমানকে ২ কোটি ১৪ লক্ষ টাকায় বিপরীতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর নির্মাণ কার্যাদেশ প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments