ডেস্ক রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস-এ সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। আমাই-এর উপ-পরিচালক ( প্রচার, তথ্য ও জনসংযোগ) মোঃ মিজানুর রহমান এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন।
বার্তায় আরও জানান, সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আমাই-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে (৪র্থ তলা) মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর সকল কার্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ তাঁর আলোচনায় বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
আলোচনা শেষে জাতির পিতা ও ১৫ আগস্ট-এর সকল শহিদের রুহের মহাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments