বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের সাবেক ও পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বকশীগঞ্জ মধ্য বাজার এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, বর্তমান কমিটি গ্রহণযোগ্য নয় এবং ত্যাগী নেতা কর্মীদের প্রতিনিধিত্ব করে না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা এবং সাবেক সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল।
তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা।
আব্দুর রউফ তালুকদার বলেন, জামালপুর-১ আসনে একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তুলতে হলে, অংশগ্রহণমূলক আলোচনা ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত নতুন কমিটি প্রয়োজন। আমরা দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমার বহিষ্কার নিয়ে প্রচারিত তথ্য ভিত্তিহীন। দলীয় কেন্দ্র থেকে সেই সিদ্ধান্ত ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। আমি এখনো বিএনপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments