স্টাফ রিপোর্টার : গাইবান্ধা-৫ আসনে (সাঘাটা-ফুলছড়ি) উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ মনোনয়নপত্র কিনেছেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাচন অফিস থেকে আজ সোমবার বিকেল চারটার দিকে তিনি মনোনয়ন ক্রয় করেন। মনোনয়ন ক্রয়ের সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাঈদ ও জেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটানিং অফিসার কামরুল ইসলাম।
এ ছাড়া গাইবান্ধা-৫ আসনে (সাঘাটা-ফুলছড়ি) উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিশাদের সাথে তার নির্বাচনী এলাকার অসংখ্য ভোটার-সমর্থক-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন তোলার পর আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ উপনির্বাচনে জয়ী হলে সাধারণ জন্য কী করবেন তার সার সংক্ষেপ তুলে ধরেন।
এ সময় আলহাজ্ব নাহিদুজ্জামান প্রতিশ্রুতি দেন, ‘আমি নির্বাচিত হলে নির্বাচনী ফুলছড়ির সাতটি ইউনিয়নের মানুষের জন্য সরকারিভাবে হাসপাতাল করার দাবি জানাবো। সরকাবিভাবে হাসপাতাল না হওয়া পর্যন্ত চরের মানুষের জন্য বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য নিজস্ব উদ্যোগে নিশাদ কমিউনিটি ক্লিনিক নামে ক্লিনিক স্থাপন করে সেবার ব্যবস্থা করব। এই ক্লিনিকের মাসিক খরচ চলবে সংসদ সদস্য হিসেবে পাওয়া সম্মানীর টাকা দিয়ে।’
এই স্বতন্ত্রী প্রার্থী বলেন, চরাঞ্চলের প্রসূতি মায়েদের অতি জরুরি প্রয়োজনে হাসপাতালে পৌঁছাতে সরকারিভাবে হেলিকপ্টার সাপোর্ট চালুর উদ্যোগের জন্য সরকারকে জোর দাবি জানাব। সাঘাটা-ফুলছড়িতে এমন অন্তত একটি প্রতিষ্ঠান করা যেমন, ক্রিকেট একাডেমী, মিল্ক ভিটার ক্রয় কেন্দ্র, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইন্সটিটিউটের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প কলকারখানা; যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের পদচারণায় দুই উপজেলায় অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হবে।’
‘ফুলছড়ির বালাসীঘাট থেকে ট্যানেল অথবা সেতু দ্রুত বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ, যাতে এই অঞ্চলের মানুষের রাজধানীর সাথে যোগাযোগ সহজ ও সাশ্রয়ী হয় এবং কৃষকদের উৎপাদিত পণ্য অল্প সময়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রির মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পায়। এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মান-সম্মত শিক্ষা নিশ্চিত এবং কয়েকটি চর মিলে একটি করে হাইস্কুল স্থাপনের উদ্যোগ গ্রহণ করব।’
নিশাদ আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের চোখ দিয়ে আমি সাঘাটা-ফুলছড়িকে দেখতে চাই। তাদের লেখনীর মাধ্যমে এই এলাকার বিভিন্ন বিষয় উঠে আসবে। তাদের সাথে নিয়েই এসব বিষয়গুলো সমাধানের মাধ্যমে এই দুই উপজেলাকে উন্নত উপজেলায় রূপ দিতে চাই।’
সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশন আসনটি এরই মধ্যে শূন্য ঘোষণা করে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী ও সমাজকর্মী নাহিদুজ্জামান নিশাদের সঙ্গে ব্যাপক প্রতিযোগিতা হবে বলে সাধারণ মানুষ মনে করছেন।
সাঘাটা উপজেলার ১০ টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ হাজার ৭৫৫। এ আসনে আওয়ামী লীগের জনসমর্থন থাকলে দুই উপজেলার নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে বিভক্তি বেড়েছে অনেকেগুণে।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। এরপর গত ২৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।
এই আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments