যুগবার্তা ডেস্ক ।। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কমিটির নির্বাচনের ভোট গণনার সময় সন্ত্রাসী হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মো. ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী আজ শুক্রবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “সুপ্রিম কোর্ট বারে ভোট গণনার সময় এ ধরনের সন্ত্রাসী হামলা, ব্যালট বাক্স ছিনতাই দেশের ইতিহাসে নজিরবিহীন এবং ন্যাক্কারজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক নিশ্চিত করা দাবি জানাচ্ছি।”
দেশের ঐতিহ্যবাহী আইনজীবী সংগঠন এবং আন্তর্জাতিক আইনজীবী সংগঠনের সদস্য বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির এই নেতারা বিবৃতিতে আরও বলেন, “সুপ্রিম কোর্ট বার সমিতির বিগত নির্বাচনসমূহের নানা ত্রুটি ও বিতর্কের তুলনায় এবারের নির্বাচনে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ পরিবেশে, স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। যা এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল পক্ষই স্বীকার করেছে। কিন্তু ভোট গণনার সময় সুপ্রিম কোর্ট বারে এই সন্ত্রাসী হামলা একটি একটি স্থিতিশীল সুপ্রিম কোর্ট বার গড়ে তোলার সেই ইতিবাচক সম্ভাবনাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করলো। যা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী সকল সচেতন আইনজীবীর জন্য অত্যন্ত বেদনার বিষয়। তাই আগামী দিনে একটি নিয়মতান্ত্রিক, সুশৃংখল এবং মর্যাদাশীল সুপ্রিম কোর্ট বার সমিতি গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই।”
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments