স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে কাতার সরকারে ব্যবস্থাপনায় জামার্নি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল।
শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এতথ্য নিশ্চিত করেছেন।
দূতাবাস জানায়, আগামীকাল শনিবার বিকেল ৫টায় জামার্নির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। তবে জামার্নির এয়ার অ্যাম্বুলেন্স হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করেছে কাতার সরকার। বিমানটির অবতণের প্রয়োজনীয় অনুমতিসহ সবকিছুই ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছেন না। শনিবার বিকালে ৫টার দিকে এয়ার এম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে।
এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় এসেছেন। বর্তমানে জুবাইদা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শ্বাশুরী বেগম খালেদা জিয়ার পাশে রয়েছেন।
সবকিছু ঠিক থাকেলে উন্নত চিকিৎসার জন্য আগামী রবিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যা্ওয়া হতে পারে।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments