ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যান—এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির প্লাটুনগুলো মোতায়েন করা হয়েছে। জানাজা ও দাফনকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সিসিটিভি নজরদারি, তল্লাশি চৌকি এবং যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজিবি জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়,
“জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত রুট ব্যবহার এবং নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments