আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যাংক-বীমা ও এনজিও প্রতিনিধিরা, স্কাউট সদস্য, শিল্পকলা সংগঠন এবং সেতাবগঞ্জের সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহ, জাতীয় পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সম্পন্ন হয়।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments