ডেস্ক রিপোর্ট: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাস্থ পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সাথে শনিবার দিবাগত রাত ২টা ৪৫মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা দেন। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এ দুর্ঘটনায় ৬ জন পুরুষ ও ৬ জন নারী নিহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সেখানে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক এবং ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনাজনিত কারণে দায়িত্ব ও কর্তব্যে অবহেলায় দায়িত্বরত কুমিল্লার সিনিয়র সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান, গেইটম্যান মেহেদী হাসান ও মোঃ হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইতোমধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments