স্টাফ রিপোর্টার: রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। শহিদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা আজ রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর তিনি শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি আরো বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments