বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে গবেষণার মান উন্নত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তদারকি কার্যক্রম জোরদারসহ একগুচ্ছ পরামর্শ দিয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকগণ।
‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে তারা এ পরামর্শ দেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) ইউজিসিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ।
ইউজিসি'র রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম।
সেমিনারে বাংলাদেশ উন্মু্ক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, পিএসসির সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম, ঢাবি’র প্রফেসর ড. তৌফিকুল ইসলাম, প্রফেসর ড. এস এম আলী রেজা, প্রফেসর নাদিয়া নেওয়াজ রিমি ও প্রফেসর ড. মো. এরশাদ হালিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবা জাহান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাহিদ আখতার বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদগণ থিসিস পেপারে শব্দ ও পৃষ্ঠার সংখ্যা নির্দিষ্ট করা, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় গবেষণা থেকে বাদ দেওয়া, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও ব্যবসা শাখার গবেষণাসমূহ পৃথক করার পরামর্শ দেন ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাছুমা হাবিব বলেন, সরকারি কলেজের শিক্ষকেরা ভালো মানের গবেষণা পরিচালনা করছেন। তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো করে নতুন জ্ঞান সৃষ্টি করে জাতি গঠনে ভূমিকা রাখছেন। এসব শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাদের ডাটাবেজ তৈরি করা দরকার। দেশের প্রতিষ্ঠিত সরকারি অনার্স কলেজগুলোতে তাদের পদায়ন করা যেতে পারে। এলক্ষ্যে শিগগির মাউশিকে ইউজিসি’র পক্ষ থেকে পত্র দেওয়া হবে বলে তিনি জানান।
ড. ফখরুল ইসলাম বলেন, দেশে গবেষণার মান উন্নয়ন করতে হলে কলেজ পর্যায় থেকেই গবেষণা কর্ম পরিচালনার উদ্যোগ নিতে হবে। নতুন বাংলাদেশ এর জন্য গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং ও যোগাযোগ কৌশলের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণাসমূহ সংরক্ষণ ও গবেষণার নকল প্রবণতা ঠেকাতে ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১১ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সাথে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments