সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ স্বাধীনতাকামী ফিলিস্তিনে বিশ্বদানব ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক,জামালপুর জেলা শাখা মানববন্ধন করে।
শনিবার(২১ অক্টোবর) সকাল ১১টায় দয়াময়ী মোড়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক,জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
আশরাফুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,জাতীয় সমাজতান্ত্রীক দল(জেএসডি) জেলা শাখার সভাপতি আমীর উদ্দিন,সচেতন নাগরিক কমিটি(সনাক) এর সভাপতি অজয় পাল বাবু,বিশিষ্ট কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাযযাদ আনসারী,লেখক ও গবেষক মশিউল আলম বাবুল,নারীনেত্রী নুরুনেছা শাহিন,তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামীমারা খানম,ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডা. মু. ইউনুস,সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ,৭১ টিভি'র জেলা প্রতিনিধি সুমন আনসারী,জামালপুর মডেল মসজিদের ইমাম মুফতি জাকিরুল হোসেন, যুগবানীর(একটি নজরুল চর্চা কেন্দ্র) সাধারন সম্পাদক এড.আবুল বাশার,সুফি আন্দোলনের দেওয়ান আব্দুল মালেক, বাংলাদেশ ন্যাশনাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মনিরুল হক নোবেল,রোটারিয়ান আব্দুল হক স্বাধীন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বলেন,ফিলিস্তিনে শিশুসহ সাধারন মানুষদের হত্যা করা হচ্ছে ইসরায়েল। আমরা এর তীব্র নিন্দা জানাই। গাজায় পানি,বিদ্যুৎ,সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে হামলা করে হত্যাযজ্ঞ চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। হামলা বন্ধ করতে হবে ইসরায়েলের। বিশ্বমোড়ল আমেরিকা জাতিসংঘে ভ্যাটো দিয়ে হামলা এবং হত্যাযজ্ঞকে সমর্থন দিয়ে ন্যাঙ্কারজনক কাজ করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। আর আমেরিকার নাকি সারা পৃথিবীতে মানবাধিকারে কথা বলে! আমরা মনে করি,আমেরিকা পৃথিবীর সবচেয়ে মানবাদিকার লঙ্ঘনকারী দেশ। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে,মানবতার পক্ষে পূর্বেও ছিল এখনও আছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments