স্টাফ রিপোটার: একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিনের বাগেরহাটের গ্রামের বাড়িতে ভাঙচুর পরবর্তী অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক সংগঠন সমমনা সাংবাদিক ফোরামের আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এসময় বক্তারা বলেন, যখনই যে শাসকগোষ্ঠী থাকুক না কেন সাংবাদিকদের ক্ষেত্রে তাদের আচরণ অভিন্ন। বাগেরহাটের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে সকল সাংবাদিকদের উপরে হামলা মামলা হয়েছে তার বিচারেরও দাবি করেন জানান।
সাব এডিটরস কাউন্সিলের নেতা মো. শহীদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক নেতা গোলাম মুজতবা ধ্রুব, টিসিএ এর সভাপতি মাহবুব গোলাম মুজতবা ধ্রুব , সিনিয়র সাংবাদিক ইকবাল হাসান কাজল, সিনিয়র সাংবাদিক আশিষ কুমার দে, সাব এডিটরস কাউন্সিলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল খান, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম সুজন, ডিইউজের দৈনিক করতোয়া ইউনিটের ডেপুটি ইউনিট চীফ মিজানুর রহমান, স্বাধীন বাংলা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য কলিমুল্লাহ নয়ন, বিটিভির সিনিয়ার সাংবাদিক মাসুদ রানা, গ্লোবাল টিভির ইমরানুল আজিম চৌধুরী, ঢাকা পোষ্টের মুসা মল্লিক, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিঠুন সরকার, সারা বাংলার চীফ রিপোর্টার উজ্জ্বল জিসান, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার রাকিব মানিক, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম ইমন, ডিবিসির নিউজ রুম এডিটর নিয়াজ মোর্শেদ, মুখপাত্রের বিশেষ প্রতিনিধি এস. এম রাসেল আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৯টি জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”রবিবার ২৪ মে গাজীপুরে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে ভবনটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বর্তমা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
সব মন্তব্য
No Comments