মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো প্রস্তাবিত বাজেট প্রণয়ন কার্যক্রম শুরু হচ্ছে। ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সুচারুভাবে প্রণয়ন করা হবে। বাজেটে উন্নয়ন ও জনকল্যানের বিষয়টি আরো ব্যাপকভাবে অর্ন্তভুক্ত করা হবে।
সভার সঞ্চালনা করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হামিদ সরকার টেকন। সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান, সচিব মোঃ মশিউর রহমান ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও সংশ্লিষ্ট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments