স্টাফ রিপোর্টার: চাকুরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকদের (এসআই) আমরন অনশন অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে সচিবালয়ের সামনে এই আমরন অনশন শুরু করে তারা।
আজ মঙ্গলবার সকালে দেখা গেছে চট বিছিয়ে বসে আছেন অব্যাহতিপ্রাপ্ত এসআই। এখানে অব্যাহতিপ্রাপ্ত নারীরাও রয়েছে। অনেকে প্লাকার্ড নিয়ে বসে আছেন।
এরআগে অব্যাহতিপ্রাপ্ত উপ-পরিদর্শকরা সচিবালয়ের সামনে অবস্থান নেন।এরপর তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় দাবি পূরণের আশ্বাস পায়নি। তাই সোমবার বিকেল থেকে অনশণ বসেন তারা। সচিবালয়ে ১নং ও ২নং গেটের বিপরীতে ওসমানী স্মৃতি মিলনায়তন সড়কে অনশণে বসেন।
অব্যাহতি পাওয়া এসআইরা জানিয়েছেন, ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতির প্রতিবাদে এবং চাকুরী পুনর্বহালের দাবিতে ৩২১ জন সা-ইন্সপেক্টর হত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচি পালন করেন। তাদের দাবি পূরণে ১২ জানুয়ারি পর্যন্ত কোন সমাধান না আসায় এই অনশন শুরু করে।
৪০তম ক্যাডট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। গত বছরের নভেম্বর থেকে রাজশাহীর সারদার পুল একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করে। তাদের মধ্যে চার ধাপে ৩১৩ জনকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে শোকজ করে একাডেমি। পরে তাদের চাকরি থেকে অব্যাহতু দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments