আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুরে স্ত্রীর পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বর মিয়ার পরকীয়ার সন্দেহে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িত ছিলেন। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত ফারুক ঘরের ভেতর থেকে ধারালো রামদা এনে বড় ভাই একাব্বরের ওপর একাধিক কোপ দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন।
ফারুকের স্ত্রী মাকসুদা বেগম জানান, “আমার সঙ্গে পরকীয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যা। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করার পর একাব্বরকে কোপায়।”
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা বলেন, “একাব্বরকে সকাল ৯টার দিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার হাত, গাল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের আঘাত ছিল। জরুরি চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।”
এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘটিত একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো কেউ আটক হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments